আন্তর্জাতিক

ভারতে জ্যেষ্ঠ বিচারপতির সংবাদ সম্মেলনে মর্মাহত সাবেক প্রধান বিচারপতি

ভারতে জ্যেষ্ঠ বিচারপতির সংবাদ সম্মেলনে মর্মাহত সাবেক প্রধান বিচারপতি
ভারতে জ্যেষ্ঠ বিচারপতির সংবাদ সম্মেলনে মর্মাহত সাবেক প্রধান বিচারপতি

ভারতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রতি অনাস্থা জানিয়ে জ্যেষ্ঠ চার বিচারপতির সংবাদ সম্মেলন করার ঘটনায় মর্মাহত হয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি আরএম লোধা।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাতকারে আরএম লোধা বলেন, সরকারের এ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত হবে না। প্রধান বিচারপতি দীপক মিশ্রকেই সংকটের সমাধান করতে হবে।

তিনি এমন প্রশ্নও তোলেন যে, এ ধরনের একটি ইস্যু দুই মাস ধরে কিভাবে ঝুলে থাকলো। তবে এ বিষয়ে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করবে বলে জানা গেছে।

এর আগে শুক্রবার প্রকাশ্যে সংবাদ সম্মেলন ডেকে প্রধান বিচারপতি দীপক মিশ্রর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেন চার বিচারপতি।

তাদের অভিযোগ, প্রধান বিচারপতি নিয়ম ভেঙে নিজের মর্জি অনুযায়ী আদালত পরিচালনা করে গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছেন। এ জন্য তারা প্রধান বিচারপতির অভিশংসন দাবি করেন।

তবে সরকার বলছে, এ দ্বন্দ্ব বিচার বিভাগের অভ্যন্তরীণ বিষয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ