আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ভুল বার্তায় ক্ষেপণাস্ত্র আতঙ্ক

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ভুল বার্তায় ক্ষেপণাস্ত্র আতঙ্ক
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ভুল বার্তায় ক্ষেপণাস্ত্র আতঙ্ক

ক্ষেপণাস্ত্র হামলা হতে যাচ্ছে— ভুল করে এমন সতর্ক বার্তা জারির পর যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিবিসি জানিয়েছে- হাওয়াইয়ের স্থানীয় সময় সকালে মোবাইল ফোন ব্যবহারকারীরা একটি বার্তা পান যাতে লেখা ছিল- ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকির মুখে রয়েছে হাওয়াই।

ভুল করে এই সতর্ক বার্তাটি লোকজনের মোবাইল ফোনে পাঠানোর পাশাপাশি টেলিভিশন ও রেডিওতে সম্প্রচার করা হয়।

পরে এক ঘোষণায় সতর্ক বার্তাটি ভুল করে পাঠানো হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

দ্যা হনুলুলু স্টার-অ্যাডভারটাইজার জানিয়েছে, ১৮ মিনিট পর ইমেইল পাঠিয়ে বার্তাটি সংশোধন করা হয়, কিন্তু ৩৮ মিনিট পর্যন্ত মোবাইলে কোনো সংশোধনী পাঠানো হয়নি।

ঘটনার জন্য অঙ্গরাজ্যের গভর্নর ডেভিড আইজি ক্ষমা প্রার্থনা করেন এবং জানান- এক কর্মীর ভুল বাটনে চাপ পড়ার কারণেই এটি ঘটেছে।

এ ঘটনার পূর্ণ তদন্ত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

এদিকে এ খবর ছড়িয়ে পড়ার পর সেখানকার বাসিন্দাদের দ্রুতবেগে গাড়ি চালিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে যেতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ক্ষেপণাস্ত্র অ্যালার্ট পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দৌড়ে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছে।

সম্প্রতি উত্তর কোরিয়ার চালানো ধারাবাহিকভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। এ কারণে উত্তর কোরিয়া থেকে হাওয়াইতে সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের আঘাত হতে পারে এমন একটা অ্যালার্ম সিস্টেমে দেওয়া আছে। সূত্র: বিবিসি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ