মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষার পর এবার তার মস্তিষ্ক পরীক্ষা করার কথা বলেছেন চিকিৎসকরা।
গত শুক্রবার ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হয়— এরপর হোয়াইট হাউসের চিকিৎসকরা জানান- শারীরিক অবস্থা ঠিক আছে কিন্তু ওই সময় ট্রাম্পের মানসিক অবস্থা পরীক্ষা করা হয়েছে কি না তা পরিষ্কার নয়।
তবে ট্রাম্পের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত বলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন চিকিৎসক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন।
এ জন্য তারা সম্মিলিতভাবে হোয়াইট হাউসের চিকিৎসক বরাবর জরুরি একটি চিঠিও পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে- প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিক স্বাস্থ্য পরীক্ষা আবশ্যক কারণ প্রেসিডেন্টের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের ওপর দেশের নিরাপত্তা নির্ভর করছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: