আন্তর্জাতিক

জাতিসংঘের ত্রাণ তহবিলের অর্থ কমালো যুক্তরাষ্ট্র

জাতিসংঘের ত্রাণ তহবিলের অর্থ কমালো যুক্তরাষ্ট্র
জাতিসংঘের ত্রাণ তহবিলের অর্থ কমালো যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনিদের সাহায্যে গঠিত জাতিসংঘের ত্রাণ তহবিলে প্রতিশ্রুত আর্থিক সহায়তার পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র— বাকি অর্থ দেয়া হবে কি না তা ভবিষ্যতে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

এ বছর অর্থনৈতিক সহায়তা হিসেবে ১২৫ মিলিয়ন ডলার দেয়ার কথা থাকলেও এখন এ অর্থ অর্ধেকেরও বেশি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্র বলছে, জাতিসংঘকে ৬০ মিলিয়ন ডলার পাঠানো হবে কিন্তু বাকি ৬৫ মিলিয়ন ডলার দেয়া হবে কি না তা ভবিষ্যতে বিবেচনা করা হবে।

এতে ফিলিস্তিনে চলমান ত্রাণ কার্যক্রম অর্থসংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘ ত্রাণ কার্যক্রমের প্রায় ৩০ শতাংশ আসে যুক্তরাষ্ট্র থেকে।

এই অর্থে স্বাস্থ্য ও শিক্ষাসহ অন্যান্য সেবামূলক কার্যক্রম চালানো হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ