আসন্ন শীতকালীন অলিম্পিকে এক পতাকা তলে উত্তর ও দক্ষিণ কোরিয়া।
যুদ্ধবিরতি গ্রাম পানমুনজমে আলোচনায় দুইপক্ষ একমত হয়েছে যে উত্তর ও দক্ষিণ কোরিয়ার খেলোয়াররা এক পতাকা তলে মাঠ প্রদক্ষিণ করবে। সেইসঙ্গে দুই দেশ যৌথভাবে নারীদের আইস হকি টিম গঠনেও রাজি হয়েছে।
এ প্রথমবারের মতো দুই কোরিয়ার অ্যাথলিটরা যৌথভাবে এক টিম করে অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে।
দক্ষিণ কোরিয়ার পিয়ংচাংয়ে আগামী ৯ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত শীতকালীন অলিম্পিক গেমস চলবে। এছাড়া মার্চের প্যারালিম্পিকে ১৫০ সদস্যের টিম পাঠাতেও রাজি হয়েছে উত্তর কোরিয়া।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: