আন্তর্জাতিক

কাজাখস্তানে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড, নিহত ৫২

 কাজাখস্তানে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড
কাজাখস্তানে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড

কাজাখস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫২ জনের মৃত্যু হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, উজবেক নাগরিকদের বহন করা বাসটিতে দুই চালক ও ৫৫ জন যাত্রী ছিলেন।

আগুন লাগার পর বাস থেকে পাঁচজন বের হতে পেরেছিলেন, উদ্ধারকর্মীরা তাদের চিকিৎসা দিচ্ছেন।

কাজাখস্তানের আকতোব এলাবায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। কি কারণে বাসে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বাসটি সামারা-শ্যামকেন্ট রুট হয়ে রাশিয়ায় যাচ্ছিল কিংবা ফিরছিল বলে ধারণা করা হচ্ছে। দুই হাজার দুইশ কিলোমিটার দীর্ঘ এ পথ ব্যবহার করে সাধারণত উজবেক শ্রমিকদের রাশিয়ার বিভিন্ন নির্মাণস্থলে নিয়ে যাওয়া হয়।

কাজাখস্তানের জরুরি সেবা মন্ত্রণালয় এক বিবৃতিতে পাঁচ যাত্রীকে চিকিৎসাসেবা দেয়ার কথা জানায়।

বাকিদের মৃত্যুর বিষয়টিও তারা নিশ্চিত করেছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, উদ্বিগ্ন আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগের জন্য কাজাখস্তানের জরুরি বিভাগের কর্মকর্তারা একটি হটলাইন চালু করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ