শক্তিশালী ঝড় ফ্রেডিরিকের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ। ঝড়ে কমপক্ষে ৯ জনের প্রাণহানি হয়েছে।
ঝড়ো হাওয়ায় নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানির অংশ বিশেষে গণপরিবহন ব্যবস্থা বন্ধ রয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বেশ কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। বাতিল করা হয়েছে ৩ শতাধিক ফ্লাইট। জার্মানিতে এক লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে নেদারল্যান্ডসে ৩ জন, উত্তর-পশ্চিম জার্মানিতে ৫ জন এবং বেলজিয়ামে একজন মারা গেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: