আন্তর্জাতিক

কাবুলে বিলাসবহুল হোটেলে বন্দুকধারীর হামলা, বিদেশিসহ নিহত ৬

 কাবুলে বিলাসবহুল হোটেলে বন্দুকধারীর হামলা
কাবুলে বিলাসবহুল হোটেলে বন্দুকধারীর হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলের ছয়তলা বিশিষ্ট বিলাসবহুল হিলটপ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বন্দুকধারীদের হামলায় এক বিদেশিসহ ৬ জন নিহত হয়েছেন।

রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিস বলেন, শনিবার রাতে বন্দুকধারীরা হোটেলটিতে হামলা চালিয়ে কয়েকজনকে জিম্মি করে। পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে হামলাকারীদের সঙ্গে তাদের গোলাগুলি হয়। এক পর্যায়ে হোটেলটির একটি অংশে আগুন জ্বলতে দেখা যায়।

তিনি জানান, প্রায় ১২ ঘণ্টার অভিযানে হোটেলটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে নিরাপত্তা বাহিনী।

এ ঘটনায় চার হামলাকারীসহ ছয়জন নিহত হয়েছেন, তাদের মধ্যে পাঁচ জনই আফগানিস্তানের নাগরিক আরেকজন বিদেশি।

এর আগে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র নাসরাত রহিমি জানান, বিশেষ বাহিনীর সদস্যরা হেলিকপ্টারে করে হোটেলের ছাদে নেমে অভিযান চালায়।

কাবুলের ছয়তলা বিশিষ্ট বিলাসবহুল হিলটপ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই হামলার ঘটনায় এখন পর্যন্ত দায় স্বীকার করেনি কোনো পক্ষ। এই হোটেলেই এর আগে ২০১১ সালে হামলা চালিয়েছিল তালেবান জঙ্গিরা।

উল্লেখ্য, হোটেলটির নাম ইন্টারকন্টিনেন্টাল হলেও এটি আন্তর্জাতিক হোটেল চেইন ইন্টারকন্টিনেন্টালের অংশ নয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ