ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি কারখানায় আগুনের ঘটনায় কমপক্ষে ১৭ জন মারা গেছেন।
শনিবার সন্ধ্যায় দিল্লির বাওয়ানা শিল্প এলাকায় দুইতলা ভবনের একতলায় মজুদ রাখা বাজির গুদামে আগুন লাগে। পরে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
নিহতদের মধ্যে ১০ জন নারী ও দুই শিশু রয়েছে।
ফায়ার সার্ভিসের ধারণা, আতশবাজিতে ব্যবহৃত ফসফরাস থেকে আগুন লেগে থাকতে পারে।
এদিকে, বেআইনিভাবে গড়ে উঠা আতশবাজি কারখানাটির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: