আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভূমিধসের ধাক্কায় যাত্রীবাহী বাস গিরিসঙ্কটে, নিহত ১৩

কলম্বিয়ায় ভূমিধসের ধাক্কায় যাত্রীবাহী বাস গিরিসঙ্কটে, নিহত ১৩
কলম্বিয়ায় ভূমিধসের ধাক্কায় যাত্রীবাহী বাস গিরিসঙ্কটে, নিহত ১৩

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসের ধাক্কায় যাত্রীবাহী বাস গিরিসঙ্কটে পড়ে কমপক্ষে ১৩ জন মারা গেছেন।

কলম্বিয়ার দুর্যোগ মোকাবেলা সংস্থার বরাতে দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববারের এ ঘটনায় নিহতদের মধ্যে একটি নবজাতকও রয়েছে।

নারিনো প্রদেশের পাস্তো ও তুমাকো শহরের মধ্যবর্তী পাহাড়ি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি একুয়েডর সীমান্তের পাশে।

নারিনোর দুর্যোগ মোকাবেলা সংস্থার প্রধান রয়টার্সকে জানিয়েছেন, ভূমিধসে প্রায় পাঁচ হাজার ঘনমিটার পাথর ও মাটি ওই মহাসড়ক ও সংলগ্ন গিরিসঙ্কটটিতে গিয়ে পড়েছে।

দুর্যোগ মোকাবেলা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ