মার্কিন প্রেসিডেন্টের মেয়াদের দ্বিতীয় বছরের শুরুতেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্র জুড়ে কয়েক লাখ নারী ও তাদের পুরুষ সমর্থকরা।
গত বছর অভিষেকের পরদিনও দেশটিতে ট্রাম্প বিরোধী বিশাল বিক্ষোভ করেন নারীরা।
সেই বিক্ষোভের বর্ষপূর্তিতে শনিবার ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস, শিকাগোসহ যুক্তরাষ্ট্রের প্রায় আড়াইশো শহরে গত এক বছরে ট্রাম্পের নেয়া বিভিন্ন নীতির বিরুদ্ধে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা।
ডেমোক্রেট পার্টির সমর্থকরা ছাড়াও অভিনেত্রী- লেখিকাসহ বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষ এই বিক্ষোভে অংশ নেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন শহরেও নারীদের এমন বিক্ষোভ হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: