আন্তর্জাতিক

থাইল্যান্ডে বাজারে মোটরসাইকেল বোমার বিস্ফোরণ, নিহত ৩

 থাইল্যান্ডে বাজারে মোটরসাইকেল বোমার বিস্ফোরণ
থাইল্যান্ডে বাজারে মোটরসাইকেল বোমার বিস্ফোরণ

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ইয়ালা প্রদেশে সোমবার একটি বাজারে মোটরসাইকেল বোমার বিস্ফোরণে তিন জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা অভিযান কমান্ডের (আইএসওসি) এক মুখপাত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসওসির মুখপাত্র প্রামোট প্রম-ইন বলেন, অপরাধীরা বাজারের মালাবাহী গাড়ির পাশে একটি মোটরসাইকেলের মধ্যে বোমাটি পেতে রেখেছিল। বিস্ফোরণের ধাক্কায় তিন জন প্রাণ হারান।

কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছেন তিনি।

মালয়েশিয়ার সীমান্ত সংলগ্ন থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নারাথিওয়াট, পাত্তানি ও ইয়ালা মুসলিম প্রধান। স্বায়ত্তশাসনের দাবিতে এখানকার মালয় নৃগোষ্ঠীর মুসলিমরা দীর্ঘদিন ধরে বিদ্রোহ চালিয়ে আসছে।

এ লড়াইয়ে ২০০৪ থেকে চলতি বছর পর্যন্ত প্রায় ছয় হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

আইএসওসি ওই এলাকাগুলোর দায়িত্বে থাকা একটি সরকারি নিরাপত্তা বাহিনী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ