আন্তর্জাতিক

রাশিয়া থেকে যুদ্ধবিমান কিনেছে মিয়ানমার

যুদ্ধবিমান
যুদ্ধবিমান

রাশিয়ার কাছ থেকে ছয়টি এসইউ-থার্টি যুদ্ধবিমান কিনছে মিয়ানমার। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রকে উদ্ধৃত করে আজ এ খবর জানিয়েছে রুশ বার্তা সংস্থা আরআইএ।

এতে বলা হয়, মিয়ানমার নিজেদের স্থল ও নৌবাহিনীর জন্য রাশিয়ার কাছ থেকে আরো সামরিক রশদ কেনার আগ্রহও প্রকাশ করেছে। বর্তমানে মিয়ানমার সফরে রয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সোইগু।

গতকাল তিনি মিয়ানমার সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। মিয়ানমার টাইমসের খবর বলা হয়েছে, ওই সাক্ষাতে রাখাইন ইস্যুতে মিয়ানমারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রুশ মন্ত্রী।

রাখাইনের রোহিঙ্গা সঙ্কট তৈরির পর বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়ে মিয়ানমার। তবে বরাবরই দেশটির প্রতি সমর্থন অব্যাহত রেখেছে রাশিয়া।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ