প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিলে সাক্ষরের মধ্য দিয়ে মার্কিন সরকারের অচলাবস্থা কাটতে শুরু করেছে। প্রায় তিনদিন অচলাবস্থা চলার পর সোমবার রাতে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকার পরিচালনার জন্য একটি তহবিল পাসের বিলে সাক্ষর করেন তিনি।
এর আগে ১৬ জানুয়ারি পর্যন্ত বাজেট বাড়ানো সংক্রান্ত একটি বিলে সিনেটররা একমত হতে না পারায় শনিবার যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম স্থগিত বা শাটডাউন পর্যায়ে চলে যায়। মূলত বাজেট নিয়ে সিনেটরদের বিভিক্ত হয়ে যাওয়ার মূলে রয়েছে অভিবাসন নীতিতে প্রস্তাবিত পরিবর্তন।
প্রায় তিনদিন শাটডাউন চলার পর সোমবার অভিবাসন বিষয়ে সিনেটে ডেমোক্র্যাট দলের নেতা চাক স্কুমার ও রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককনেলের মধ্যে একটি সমঝোতা হয়। এরপর সরকারের তিন সপ্তাহের তহবিল বরাদ্দের ব্যাপারে সিনেটে ভোটাভুটি হয়।
বিলটি ২৬৬-১৫৯ ভোটে পাস হয়। বিলটি পাসের পর সোমবার রাতেই তাতে স্বাক্ষর করে প্রেসিডেন্ট ট্রাম্প।