লিবিয়ার বেনগাজি শহরে একটি মসজিদের বাইরে দুটি গাড়ি বোমা হামলায় ২৭ জন নিহত হয়েছেন।
কয়েক মিনিটের ব্যবধানে ওই দুই বিস্ফোরণে আরো ২০ থেকে ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। মাগরিবের নামাজ আদায় করে মসজিদ থেকে মুসল্লিরা বের হওয়ার সময় প্রথম গাড়ি বোমার বিস্ফোরণটি ঘটে।
এর কয়েক মিনিট পর রাস্তার অপর পাশে দ্বিতীয় গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। হতাহতদের মধ্যে সামরিক ও বেসামরিক ব্যক্তিরা রয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারা এ হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: