পাকিস্তানে ৬ বছরের শিশু জয়নাব আমিন ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে লাহোরে এক সংবাদ সম্মেলনে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ এ ঘোষণা দেন।
তিনি বলেন, ২৩ বছর বয়সী ওই হত্যাকারী ও ধর্ষকের নাম ইমরান আলী। গত দুই বছরে ৬ থেকে ৭ বছরের একাধিক মেয়েশিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগ আছে ইমরানের বিরুদ্ধে।
শাহবাজ শরীফ আরো বলেন, জয়নাবের খুনিকে ধরতে ১ হাজার ১৫০ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায়ই হত্যাকারী গ্রেপ্তার হয়েছে।
গত ৪ জানুয়ারি কাসুরে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে নিরুদ্দেশ হয় জয়নাব। কয়েক দিন পর একটি ময়লার স্তূপ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: