দক্ষিণ কোরিয়ার মিরিয়াং এলাকায় একটি হাসপাতালে আগুন লেগে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৬৯ জন। তাদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক।
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানী সিউল থেকে ২৭০ কিলোমিটির দূরে সেজং হাসপাতালের জরুরি বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়। ওই হাসপাতালে ভেতরে ২০০ রোগী অবস্থান করছিলেন। তাদের মধ্যে কেবল ৯৩ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
আর রয়টার্স জানিয়েছে, দমকলকর্মীরা এরই মধ্যে ২০০ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। তাদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর। এখনো আগুন লাগার কারণ জানা যায়নি।
তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এক মোবাইল বার্তায় দ্রুত আগুনের ক্ষয়ক্ষতি ও কারণ চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন। এরপরই অনুসন্ধানে নেমেছেন সংশ্লিষ্টরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: