আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ১৮ লাখ অভিবাসীর নাগরিকত্ব দেয়ার পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে ১৮ লাখ অভিবাসীর নাগরিকত্ব দেয়ার পরিকল্পনা
যুক্তরাষ্ট্রে ১৮ লাখ অভিবাসীর নাগরিকত্ব দেয়ার পরিকল্পনা

মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণে বরাদ্দ দিতে কংগ্রেসের সম্মতির বিনিময়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ১৮ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেয়ার একটি পরিকল্পনা করেছে হোয়াইট হাউজ।

রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে বৃহস্পতিবার এক কনফারেন্সের সময় হোয়াইট হাউসের এই অভিবাসন পরিকল্পনার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্পের জ্যেষ্ঠ একজন সহযোগী।

আগামী সোমবার এ সংক্রান্ত বিল কংগ্রেসে উত্থাপনের কথা রয়েছে। পরিকল্পিত সীমান্ত প্রাচীর নির্মাণের জন্য বিলে আড়াই হাজার কোটি ডলার বরাদ্দ চাওয়া হবে।

গত সপ্তাহে ডেমোক্র্যাট নেতা চাক শুমার প্রাচীর নির্মাণে অর্থায়নের বিরোধিতা করার ঘোষণা দেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় থেকেই অবৈধ অভিবাসী ঠেকাতে মেক্সিকো সীমান্তে প্রাচীর তোলার কথা বলে আসছেন ট্রাম্প।

এদিকে, ডেমোক্র্যাটকরা অভিবাসীদের বিরুদ্ধে নির্বিচারে কোনো পদক্ষেপ নেয়ার বিরোধী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ