আন্তর্জাতিক

ভারতে ৬৯তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত

ভারতে ৬৯তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত
ভারতে ৬৯তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত

ভারতে পালিত হচ্ছে ৬৯তম প্রজাতন্ত্র দিবস— রাজধানী নয়াদিল্লিসহ দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে চলছে এর বর্ণাঢ্য উদযাপন। এ প্রথম প্রজাতন্ত্র দিবসে ১০টি আসিয়ানভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নিয়েছেন।

প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি হয়েছে রাজধানী দিল্লির রাজপথে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পতাকা উত্তোলন করেন। পরে তিনি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজে সামরিক শক্তির পাশাপাশি দেশের সংস্কৃতি ও উন্নয়নের চিত্র তুলে ধরা হয়।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তিন বাহিনীর প্রধান অমর জওয়ার জ্যোতিতে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি ভারতের দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম, নাগরিক অধিকার, সংবিধান রচনার প্রেক্ষিত, যুবশক্তির গুরুত্ব, পারস্পরিক সম্প্রীতি,নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে আলোকপাত করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ