দক্ষিণ কোরিয়ার মিরাং নগরীর একটি হাসপাতাল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে।
এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে এটি হচ্ছে সবচেয়ে ভয়াবহ আগুনের ঘটনা। শুক্রবার বার্তা সংস্থা ইয়োনহাপ এ কথা জানায়। খবর এএফপি’র।
দমকল বাহিনীর কর্মীরা জানান, এ আগুনে ৭০ জনের বেশি লোক দগ্ধ হয়েছেন।
শুক্রবার সকালে ছয়তলা বিশিষ্ট এ হাসপাতাল ও নার্সিং হোম ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত ঘটে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: