আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি পুলিশ চেকপয়েন্টে গাড়ি বোমা বিস্ফোরণে ৪০ জন নিহত ও ১৪০ জন আহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠী তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।
বিবিসি জানিয়েছে, কাবুলের দূতাবাস এলাকা ও সরকারি দপ্তরগুলোর কাছে একটি অ্যাম্বুলেন্সে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরোনো এক কার্যালয়কে লক্ষ্যবস্তু বানিয়ে এ হামলা চালানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কমপক্ষে তিনটি বিস্ফোরণ ঘটে। এ সময় ওই এলাকার রাস্তায় বহু লোকের ভিড় ছিল। অনেক মানুষকে হত্যার উদ্দেশ্যেই এমন সময় বেছে নিয়েছিল জঙ্গিরা।
এর আগে, গত সপ্তাহেই কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তালেবান হামলায় ২২ জন নিহত হন। তাদের বেশিরভাগই ছিলেন বিদেশি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: