আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি পুলিশ চেকপয়েন্টে গাড়ি বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। আহত হয়েছেন কমপক্ষে ১৫৮ জন।
এদিকে, জঙ্গিগোষ্ঠী তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাবুলের দূতাবাস এলাকা ও সরকারি দপ্তরগুলোর কাছে একটি অ্যাম্বুলেন্সে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরোনো এক কার্যালয়কে লক্ষ্যবস্তু বানিয়ে এ হামলা চালানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনাস্থলে কমপক্ষে তিনটি বিস্ফোরণ ঘটে। এসময় ওই এলাকায় ব্যাপক জনাসমাগম ছিল। অনেক মানুষকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা বলে ধারণা করা হচ্ছে।
গত সপ্তাহেই কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তালেবান হামলায় ২২ জন নিহত হন। তাদের বেশিরভাগই ছিলেন বিদেশি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: