ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে একটি নাইট ক্লাবে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোররাতে সিয়েরা রাজ্যের রাজধানী ফোর্তালিজার শহরতলীতে একটি নাইটক্লাবে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুটি শিশু ও আটজন নারী রয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
বিবিসি সূত্র মতে, হামলাকারীরা তিনটি গাড়ি নিয়ে ক্লাবটির ভিতর ঢুকে গুলিবর্ষণ শুরু করেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলাকারীরা মাদক পাচার ও কেনাবেচার সঙ্গে জড়িত একটি অপরাধী দলের সদস্য।
সিয়েরা রাজ্যের নিরাপত্তামন্ত্রী আন্দ্রি কোস্তা সংবাদ সম্মেলনে এ ঘটনায় আতংকিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: