আন্তর্জাতিক

জাপানে বৃদ্ধাশ্রমে আগুনে নিহত ১১

জাপানে বৃদ্ধাশ্রমে আগুন
জাপানে বৃদ্ধাশ্রমে আগুন

জাপানের উত্তরাঞ্চলীয় একটি প্রদেশের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরো ৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবিসি সূত্র মতে, কাঠের তৈরি তিনতলা ওই বৃদ্ধাশ্রমটিতে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন জাপানের কর্ম ও গৃহহীন বৃদ্ধদের জন্য এ আশ্রয়কেন্দ্রটি তৈরি করে দেয়। বৃদ্ধাশ্রমটিতে পঞ্চাশোর্ধ্ব ১৬ জন বৃদ্ধ বসবাস করতেন।

এরইমধ্যে ১৬ জনের মধ্যে ১১ জনকে ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা দেয়া হয়। আহত বাকী পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হলেও তাদের জীবন সংকটাপন্ন নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে পুলিশ তা বলতে পারেনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ