আন্তর্জাতিক

সু চির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

সু চির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
সু চির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

মিয়ানমারের নেত্রী এবং দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি র বাড়ির কমপাউন্ডে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইয়াংগনে মিজ সু চি'র বাড়ির কমপাউন্ডে এ বোমাটি নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন মিজ সু চি'র দপ্তরের একজন কর্মকর্তা।

বার্তা সংস্থা এএফপি এবং আরো কয়েকটি সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মিজ সু চির বাসার কমপাউন্ডে যখন বোমাটি নিক্ষেপ করা হয় তখন তিনি বাড়িতে ছিলেন না। বর্তমানে তিনি নে পিদোতে অবস্থান করছেন।

তার দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বোমাটি নিক্ষেপের পর দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

বোমা নিক্ষেপের সাথে করা জড়িত সেটি এখন নিশ্চিত করে কিছু বলতে পারছেন না কর্মকর্তার। সন্দেহভাজনদের খোঁজে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি শুরু করেছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

মিজ সু চি'র বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছেন তিনি।

গত সপ্তাহে সাবেক মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন অভিযোগ তুলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে মিজ সু চি'র আন্তরিকতার অভাব আছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ