কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রের বড় ছেলে ফিদেল অ্যাঞ্জেল দিয়াজ বালার্ত আত্মহত্যা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ফিদেলিতো নামে পরিচিত ছিলেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হাভানায় আত্মহত্যা করেন তিনি। কিউবার সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হতাশায় ভুগছিলেন ফিদেলিতো। এ জন্য বেশ কয়েক মাস ধরে তার চিকিৎসা চলছিল।
সাবেক সোভিয়েত ইউনিয়নে পরমাণু পদার্থবিদ হিসেবে কাজ করতেন তিনি। ফিদেলিতো কিউবান কাউন্সিল অব স্টেটের বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ছিলেন কিউবার অ্যাকাডেমি অব সায়েন্সের ভাইস প্রেসিডেন্ট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: