মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন নিয়ে এফবিআইয়ের নজরদারির বিরুদ্ধে উদ্বেগ জানিয়ে স্মারকলিপি দিয়েছে যুক্তরাষ্ট্রের হাউজ ইন্টিলিজেন্স কমিটি।
স্মারকলিপিতে এফবিআইয়ের নজরদারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলা হয়েছে। রিপাবলিকান আইনপ্রণেতা ডেভিন নুনিস প্রণীত স্মারকলিপিতে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগ তদন্তের সময় এফবিআইয়ের নজরদারির অপব্যবহারের অভিযোগ করা হয়।
নুনিস তার বিবৃতিতে বলেন, এটা স্পষ্ট যে, এফবিআইয়ের শীর্ষ কর্মকর্তারা যাচাই না করা তথ্যকে আদালতে দলিল হিসেবে উপস্থাপন করেছেন।
যুক্তরাষ্ট্রের একটি রাজনৈতিক প্রচারাভিযানের সময় পাল্টা গোয়েন্দা তদন্ত চালুর জন্যই এ কাজ করা হয়েছে। তবে ডেমোক্রেটরা এ স্মারকলিপিকে বিভ্রান্তিকর ও সঠিক নয় বলে দাবি করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: