আন্তর্জাতিক

স্ত্রীকে হত্যা করে পাকিস্তানি মন্ত্রীর আত্মহত্যা

স্ত্রীকে হত্যা করে পাকিস্তানি মন্ত্রীর আত্মহত্যা
স্ত্রীকে হত্যা করে পাকিস্তানি মন্ত্রীর আত্মহত্যা

স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রী মির হাজার খান বিজারানি। পুলিশ জানিয়েছে, মন্ত্রী মির হাজার তার স্ত্রী ফারিহা রাজ্জাককে তিনবার গুলি করে হত্যার পর একই অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেন।

গত বৃহস্পতিবার মন্ত্রীর করাচির বাসভবন থেকে দুজনকে মৃত উদ্ধার করা হয়। দাম্পত্য কলহ থেকে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারনা করছে। শুক্রবার পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের ওয়েবসাইটে এ তথ্য দেয়া হয়।

পাকিস্তান পিপলস পার্টি-পিপিপি'র নেতা মির হাজার খান বিজারানি সিন্ধু প্রদেশের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী ছিলেন। তার স্ত্রী ফারিহা রাজ্জাক ছিলেন সাংবাদিক।

শুক্রবার দক্ষিণ করাচি জোনের পুলিশের উপমহাপরিদর্শক এক বিজ্ঞপ্তিতে জানান, ঘটনাস্থলে পাওয়া খালি বুলেটের খোসাগুলো একই অস্ত্রের। পারিপাশ্বিক অবস্থা ও প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদন থেকে পুলিশ ধারণা করছে স্ত্রীকে গুলি করে হত্যার পর মির হাজার একই অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ