বিরোধপূর্ণ জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলিতে ৪ ভারতীয় সেনা ও ২ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, রোববার পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে রাজৌরি জেলায় গোলাবর্ষণ করে।
এর যথাযথ জাবাব দেয়ার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।
গত মাসে পাকিস্তান ১৩০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে গোলাগুলি করেছে বলেও খবরে বলা হয়।
আর পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয়েছে, কাশ্মীরের নেজাপির সেক্টরে ভারত বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বেসামরিক লোকদের লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে।
এতে মাঠে গরু চড়াতে গিয়ে এক কিশোর ও কোটলি জেলায় এক নারী নিহত হন।
পাকিস্তানও এই হামলার সমুচিত জবাব দিয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: