আদালত ও সরকার মুখোমুখি অবস্থান নেয়ায় চরম উত্তেজনা চলছে দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে।
বিরোধী দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি ও সরকারি দল প্রগ্রেসিভ পার্টির সমর্থকরা নিজেদের কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছে।
গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বিরোধী ৯ নেতার বিরুদ্ধে সরকারের আনা অভিযোগ প্রত্যাখ্যান করে তাদেরকে মুক্তির নির্দেশ দেয়।
আদালতের আরেক আদেশে গত বছর বরখাস্ত হওয়া বিরোধীদলের ১২ এমপিকে পুনর্বহালও করা হয়। সর্বোচ্চ আদালতের ওই আদেশ অমান্য করে অভিশংসনের শঙ্কায় পড়েন দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন।
এই অবস্থায় রোববার বিরোধী দলগুলোর জোট পার্লামেন্টে রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তাদের বিরুদ্ধে অনাস্থা আনেন।
পদত্যাগ করেন সংসদ সচিবালয়ের মহাসচিব। এরপরই সেনাবাহিনী সরকারের পক্ষে অবস্থান নিয়ে পার্লামেন্ট ভবন ঘিরে ফেলে।
দেশব্যাপী সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নের বিক্ষোভ জোরদার হয়ে তা মধ্যরাত পর্যন্ত চলে।