আন্তর্জাতিক

পেছানো হলো জাপানি রাজকুমারীর বিয়ে, দেখা হবে ২০২০ সালে

রাজকুমারী মাকোর সঙ্গে কেই কোমুরোর দেখা হয়েছিল ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়
রাজকুমারী মাকোর সঙ্গে কেই কোমুরোর দেখা হয়েছিল ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়

তাদের প্রেম কাহিনী নিয়ে হৈ চৈ কম হয়নি— রাজকুমারী মাকো হচ্ছেন জাপানের সম্রাট আকিহিতোর নাতনি।

এদিকে, কেই কোমুরো একেবারে সাধারণ পরিবারের সন্তান— তাদের বিয়ে হওয়ার কথা ছিল আসছে নভেম্বরে।

কিন্তু এই বিয়ে এখন ২০২০ সাল পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে।

রাজপরিবারের কর্মকর্তারা জানিয়েছেন, বিয়ের প্রস্তুতির জন্য অনেক সময় লাগবে— সেজন্যেই পিছিয়ে দেয়া হয়েছে অনুষ্ঠানটি।

রাজকুমারী মাকোর বয়স এখন ২৬-আর তার প্রেমিক কেই কোমুরো কাজ করেন একটি ল' ফার্মে।

এই দম্পতির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যথেষ্ট প্রস্তুতির অভাবেই তারা বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সামনের বছর জাপানের রাজা আকিহিতো সিংহাসন ছেড়ে দিচ্ছেন। তিনি আগেই এই ঘোষণা দিয়েছিলেন। গত দুশো বছরের ইতিহাসে এই প্রথম কোন সম্রাট সিংহাসন ছাড়ছেন।

বলা হচ্ছে এ নিয়ে রাজপরিবারকে সাংঘাতিক ব্যস্ত থাকতে হবে। সেটা হয়তো বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেয়ার একটা কারণ।

রাজকুমারী মাকো এক বিবৃতিতে বলেন, "যারা আমাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজনে সাহায্য করছিলেন তাদের সবার জন্য বড় একটা সমস্যা তৈরি করায় আমি আসলেই দুঃখিত"

রাজকুমারী মাকো যখন তার প্রেমিক কেই কোমুরোকে বিয়ে করবেন, তখন তাঁর রাজশিরোপা হারাবেন। অর্থাৎ তিনি আর রাজকুমারীর মর্যাদা পাবেন না।

জাপানের রাজপরিবারের তরফ থেকে বলা হচ্ছে সম্রাট আকিহিতো অবসরে যাওয়ার পর তাঁর ছেলে যুবরাজ নারুহিতো সিংহাসনে আরোহনের আনুষ্ঠানিকতা শেষ হলে তাদের বিয়ে হবে।

জাপানের একটি ম্যাগাজিনে এই মর্মে খবর বেরিয়েছিল রাজকুমারী মাকো' প্রেমিক মিস্টার কোমুরোর মা কিছু আর্থিক ঝামেলায় জড়িয়ে পড়েছেন। সেটাই বিয়ে পেছানোর কারণ।

কিন্তু রাজপরিবারের তরফ থেকে এই খবর অস্বীকার করা হয়েছে। সূত্র বিবিসি বাংলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ