আন্তর্জাতিক

আবারো রাজনীতির মূল মঞ্চে নাশিদ

রাজনীতির মূল মঞ্চে বিরোধীদলীয় নেতা মোহাম্মদ নাশিদ
রাজনীতির মূল মঞ্চে বিরোধীদলীয় নেতা মোহাম্মদ নাশিদ

এক দশক আগে মালদ্বীপের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে ক্ষমতায় আসা এবং বর্তমানে স্বেচ্ছানির্বাসনে থাকা বিরোধীদলীয় নেতা মোহাম্মদ নাশিদ দেশটির সংকটে আবারও নতুন করে রাজনীতির মূল মঞ্চে ফিরছেন।

তিন দশক বা এশিয়ায় সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা মামুন আবদুল গাইয়ুমকে ২০০৮ সালের নির্বাচনে পরাজিত করে ইতিহাস রচনা করেছিলেন নাশিদ।

সাগরের উচ্চতা বাড়তে থাকায় ভারত মহাসাগরের নিচু দ্বীপপুঞ্জগুলো ঝুঁকির মুখে রয়েছে উল্লেখ করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সরব অবস্থান তুলে আন্তর্জাতিক বিশ্বের সুনাম কুড়িয়েছিলেন তিনি। কিন্তু ২০১৫ সালে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর সেই নাশিদই আবার দীর্ঘ সময় ধরে রয়েছেন স্বেচ্ছানির্বাসনে।

মোহাম্মদ নাশিদের ‘বিশৃঙ্খলময়’ কারাজীবন ও রাজনৈতিক জীবনের কারণে তাকে তুলনা করা হয় দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার সঙ্গে।

গত সপ্তাহে মালদ্বীপের সুপ্রিম কোর্ট সন্ত্রাসবাদে জড়িত অভিযোগে কারাবন্দী বিরোধীদলীয় নয় জন নেতাকে মুক্তির আদেশ দেন।

তাদের মধ্যে বিদেশে স্বেচ্ছানির্বাসনে থাকা দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদও রয়েছেন।

কিন্তু ইয়ামিন সরকার আদালতের এ আদেশ প্রত্যাখ্যানের পর শুরু হয় রাজনৈতিক-সংকট।

প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে অপসারণে এগিয়ে আসতে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান নাশিদ।

আর এসবের মধ্য দিয়ে নাশিদ দেশটির রাজনীতির মূল মঞ্চে আবারও আবির্ভূত হন।

এদিকে গত মঙ্গলবারই আবার মালদ্বীপের সর্বোচ্চ আদালত নয় জন রাজনীতিককে মুক্তি দেয়ার আদেশ প্রত্যাহার করেছে।

উল্লেখ ২০০৩ সালে নাশিদ গঠন করেন মালদ্বীভিয়ান ডেমোক্র্যাটিক পার্টি, বর্তমানে এটি দেশটির মূল বিরোধী দল। ২০০৫ সালে তিনি দেশে ফিরেন। তিনি তিন বছর পর দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। কার্বন নিঃসরণ কমিয়ে আনতে বিশ্বকে উদ্যোগ নেয়ার জন্য সমুদ্রের তলদেশে মন্ত্রিসভার বৈঠক করেছিলেন নাশিদ।

একজন বিচারককে বরখাস্ত করাকে কেন্দ্র করে প্রতিবাদ বিক্ষোভের জেরে ২০১২ সালে পদত্যাগ করেন তিনি। এক বছর পরে বিতর্কিত মধ্যবর্তী নির্বাচনে নাশিদ তার পুরোনো শত্রু মামুন আবদুল গাইয়ুমের সৎ ভাই ইয়ামিনের কাছে পরাজিত হন। দেশে ফিরলেই গ্রেপ্তার হতে পারেন তিনি। তা সত্ত্বেও ২০১৭ সালের শুরুতে শ্রীলঙ্কার কলম্বো থেকে নাশিদ ঘোষণা করেন, চলতি বছরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ইয়ামিনের বিরুদ্ধে লড়তে চান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ