আন্তর্জাতিক

যুক্তরাজ্যে বিএনপির বিক্ষোভ, বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর

বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর
বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ থেকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর চালানো হয়েছে। স্থানীয় সময় বুধবার বিকালে এ ঘটনা ঘটে।

বিএনপির শতাধিক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে হাই কমিশন চত্বরে জড়ো হয়। এরপর হাইকমিশনে ভাঙচুর চালায় নেতাকর্মীরা।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণভাবে স্মারকলিপি দিতে তারা হাইকমিশন যান। তবে কর্মকর্তারা তা নিতে অস্বীকার করায় ক্ষুব্ধ হয়ে কয়েকজন ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় পুলিশ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করে।

এদিকে, লন্ডনে বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বলেছে, বিক্ষোভকারিদের সহিংস ও উচ্ছৃঙ্খল আচরণে বাংলাদেশের ভামূর্তি ক্ষুণ্ণ হয়েছে। হাইকমিশনে হামলা বাংলাদেশের ওপর হামলার শামিল বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এ ঘটনায় তারেক রহমানকে প্রধান আসামি করে ৫০ জনের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছে হাইকমিশন।

এদিকে, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রদপ্তর ও হোয়াইট হাউসের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে বিএনপি সমর্থকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ