প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ফিলিস্তিন সফর করছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফরাসি বার্তা সংস্থা এএফপি তার ফিলিস্তিনে পৌঁছার খবর নিশ্চিত করেছে।
বিবিসি সূত্র মতে, মোদিকে বহনকারী হেলিকপ্টারটি জর্ডান থেকে রামাল্লায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয়ের কাছাকাছি অবতরণ করে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য ও পর্যটন বিষয়ে আলোচনার কথা রয়েছে তার।
এর আগে শুক্রবার মোদি ফিলিস্তিন ও উপসাগরীয় অঞ্চল সফরের উদ্দেশে রওনা হন। মধ্যপ্রাচ্যে ভারতের দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সংহত করাই এ সফরের লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: