সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ও দেশটিতে থাকা ইরানি লক্ষ্যস্থলগুলোতে পাল্টা ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এর আগে সিরীয় সেনাবাহিনীর গোলার আঘাতে ইসরায়েলের একটি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়।
এ পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে বিদ্যমান উত্তেজনা ক্রমেই তীব্রতর হয়ে উঠছে। শনিবার সকালে ইসরায়েলি ভূখণ্ডের ওপরে একটি ইরানি ড্রোন ওড়ার সময় হেলিকপ্টার সেটিকে গুলি করে নামায়। পরে তাদের জঙ্গিবিমানগুলো সিরিয়ায় পাঠানো হয়।
সেখানে ইরানি ড্রোন স্থাপনাগুলোতে অভিযান চালানোর সময় একটি ইসরায়েলি এফ-১৬ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এর দুই বৈমানিক প্যারাসুটের সাহায্যে বেরিয়ে আসতে সক্ষম হন।
উত্তর ইসরায়েলের বিমান দুর্ঘটনায় আহত এ দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: