আন্তর্জাতিক

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবসানের ব্যবস্থা নেয়ার আহ্বান

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন

রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং বাংলাদেশ থেকে তাদের নিরাপদে প্রত্যাবসানের ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

রোববার নেপিদোতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার তাগিদও দেন। বৈঠকের আগে রাখাইনে সংক্ষিপ্ত পরিদর্শনে যান বরিস জনসন।

এর আগে বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া কক্সবাজারে রোহিঙ্গা শিবিরও পরিদর্শন করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ