রোহিঙ্গাদের "নো ম্যানস ল্যান্ড" থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন মিয়ানমারের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল অং সো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ওই মন্ত্রীর এক ভিডিও বক্তব্যের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
বর্তমানে রোহিঙ্গা সম্প্রদায়ের প্রায় ৬ হাজার মানুষ এখন তমব্রু নামক অঞ্চলে রয়েছেন, যা 'নো ম্যানস ল্যান্ড' নামে পরিচিত।
মন্ত্রী তমব্রুতে বসবাসকারী রোহিঙ্গাদের সতর্ক করে দিয়ে বলেন, তারা এখন যেখানে অবস্থান করছে তা মিয়ানমারের সীমানার মধ্যে তাই তাদের উচিত মিয়ানমারে ফিরে আসার বিষয়ে সরকারের নির্দেশনা মেনে নেয়া।
নির্দেশনা প্রত্যাখ্যাত করলে তা রোহিঙ্গাদের জন্য ভালো ফল বয়ে আনবে না বলেও জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: