আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেনইয়ামিন নেতানিয়াহু
বেনইয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এক বিবৃতিতে বলা হয়েছে, তার বিরুদ্ধে পৃথক দুটি মামলায় ঘুষ নেওয়া, প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনার পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ রয়েছে।

একটি মামলায় অভিযোগ, নেতানিয়াহু ইসরায়েলি পত্রিকা এদিয়ত আহারুনৎএর প্রকাশককে প্রলোভন দেখিয়ে তার হয়ে ইতিবাচক খবর প্রকাশ করতে বলেছেন। আরেক মামলায় অভিযোগ করা হয়েছে, নেতানিয়াহু হলিউডের একজন প্রযোজককে মার্কিন ভিসা পাইয়ে দিতে সাহায্যের বিনিময়ে দুই লাখ ৮৩ হাজার ডলার মূল্যের উপঢৌকন গ্রহণ করেছেন।

এদিকে, ইসরায়েলি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার দায়িত্ব পালন করে যাবেন। নেতানিয়াহুর বিরুদ্ধে এসব সাক্ষ্যপ্রমাণ অ্যাটর্নি জেনারেলের কাছে পাঠিয়েছে পুলিশ। এ বিষয়ে সিদ্ধান্ত হতে এখন কয়েক মাসও লেগে যেতে পারে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ