উত্তর কোরিয়ার সাইবার অপরাধীরা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার অর্থ চুরি করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক ড্যান কোটস।
মঙ্গলবার মার্কিন সিনেট কমিটিতে তিনি এ কথা বলেন।
ড্যান কোটস বলেন, বৈশ্বিকভাবে এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তার জন্যও বড় হুমকি তৈরি করেছে উত্তর কোরিয়া। এ সাইবার অপরাধীরাই ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার অর্থ সরানোর ঘটনা ঘটিয়েছে বলে তাদের নিশ্চিত বিশ্বাস।
এছাড়া অর্থ সংক্রান্ত অপরাধ, প্রচারণা এবং বার্তা আদান-প্রদানের ক্ষেত্রে অপরাধীরা সাইবার স্পেস ব্যবহারের চেষ্টা চালাতে থাকবে বলেও সতর্ক করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: