যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। আহতদেরকে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।
বিবিসি সূত্র মতে, স্থানীয় সময় বুধবার পার্কল্যান্ডের একটি হাইস্কুলে এ ঘটনা ঘটে। বন্দুকধারী ওই স্কুলেরই সাবেক ছাত্র নিকোলাস ক্রুজ প্রথমে স্কুলের বাইরে রাইফেল দিয়ে গুলি চালায়। এ সময় ৩ জন নিহত হন।
পরে সে স্কুলের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি করে— এ সময় ১২ জন নিহত হন। আহত আরো ২ জনকে হাসপাতালে নেয়ার পর মারা যায়।
নিকোলাসকে শৃঙ্খলা ভঙ্গের কারণে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে পুলিশ তাকে আটক করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: