ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)'র চাপে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা।
বুধবার টেলিভিশনে দেয়া এক ভাষণে জুমা জানান, দলের সিদ্ধান্তে পদত্যাগ করলেও তিনি এর সঙ্গে একমত নন।
এর আগে এএনসি জুমাকে বুধবার দিন শেষেই পদত্যাগ করার কথা বলে, নয়ত বৃহস্পতিবার পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হওয়ার আল্টিমেটাম দেয়। ৭৫ বছর বয়সী জুমার দুর্নীতির নানা অভিযোগের কারণে বেশ কিছুদিন ধরেই পদত্যাগের জন্য চাপের মুখে ছিলেন।
বিবিসি জানায়, ভারতীয় বংশোদ্ভূত ধনী ব্যবসায়ী গুপ্ত পরিবারের সঙ্গে সংশ্লিষ্টতাই জুমাকে পদত্যাগ করানোর কারণ। দক্ষিণ আফ্রিকার প্রভাবশালী এ পরিবারের বিরুদ্ধে প্রেসিডেন্ট জুমার সঙ্গে বন্ধুত্বের সুযোগ নিয়ে নিজেদের ব্যবসায়িক সুবিধার জন্য দেশটির রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।
এদিকে, বুধবার সকালে গুপ্ত পরিবারের বাড়িতে অভিযান চালিয় ৩ জনকে আটক করেছে পুলি।