যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্কুলে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যাকারী নিকোলাস ক্রুস সম্পর্কে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআইকে আগেই সতর্ক করা হয়েছিল।
গত বছর এক ইউটিউব বার্তায় নিকোলাস বলেছিলেন, তিনি পেশাদার স্কুল-শুটার হতে চান—এরপর এফবিআইকে নিজের উদ্বেগের কথা জানান এক ব্যক্তি।
বেন বেনাইট নামের ওই ব্যক্তি এফবিআই প্রতিনিধির সঙ্গে ২০ মিনিট কথা বলেন।
বিবিসি জানিয়েছে, স্কুল কর্তৃপক্ষও নিকোলাস সম্পর্কে সতর্ক ছিল—এজন্য তাকে ব্যাগ নিয়ে ক্যাম্পাসে ঢুকতে দেয়া হতো না।
পরে তাকে শৃঙ্খলা ভঙ্গের কারণে স্কুল থেকে বহিষ্কার করা হয়।
স্থানীয় সময় বুধবার পার্কল্যান্ডের একটি হাইস্কুলে ওই স্কুলেরই সাবেক ছাত্র নিকোলাস গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করে।
এ ঘটনায় কোন বাংলাদেশি হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: