জ্যাকব জুমার পদত্যাগের পরদিন দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সিরিল রামাফোসা।
বৃহস্পতিবার পার্লামেন্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রামাফোসা দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
পরে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা গান গেয়ে তার নাম ঘোষণা করেন।
প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে রামাফোসা বলেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়বেন।
পূর্ববর্তী সরকারের আমলে দেশে যে দুর্নীতি দেখা দিয়েছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি।
এরআগে দুর্নীতির অভিযোগে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস- এএনসির চাপে পদত্যাগ করেন প্রেসিডেন্ট জ্যাকব জুমা।
তিনি টানা নয় বছর ক্ষমতায় ছিলেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: