মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিপীড়নে 'তাৎপর্যপূর্ণ ভূমিকা' রাখায় দেশটির এক জেনারেলের ওপর অবরোধ আরোপ করেছে কানাডা।
শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিসটিয়া ফ্রিল্যান্ড এ তথ্য নিশ্চিত করেছেন। এই অবরোধের কারণে কানাডায় কোনো অর্থ লেনদেন বা সেখানে ভ্রমণ করতে পারবেন না ওই জেনারেল, জব্দ করা হবে সেখানে থাকা তার সব ব্যাংক অ্যাকাউন্ট।
ক্রিস্টিয়া বলেন, মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের কারণে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আর মেজর জেনারেল মং মং সোয়ে ওই নিপীড়নের অন্যতম হোতা।
কানাডার এই সিদ্ধান্ত এমন এক দিনে এলো যেদিন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের একটি প্রতিনিধি দল রোহিঙ্গাদের জাতিগত নিধনের জন্য স্বাধীন ও আন্তর্জাতিক তদন্ত করতে চাপ প্রয়োগ করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: