এফবিআইয়ের তদন্তে যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের ঘটনায় ১৩ রুশ নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে তিন জনের নাম এসেছে টেলিগ্রাম জালিয়াতিতে চক্রান্তকারী হিসেবে। আর পাঁচ জনের বিরুদ্ধে রয়েছে পরিচয় চুরির অভিযোগ।
তদন্তকারী বিশেষ দলটির প্রধান এফবিআইয়ের সাবেক পরিচালক রবার্ট মুলার শুক্রবার অভিযুক্তদের নাম ঘোষণা করেন। তিনটি রুশ কোম্পানির বিরুদ্ধেও নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। অভিযুক্ত কয়েকজন নিজেদের পরিচয় ও কর্মকাণ্ড গোপন রাখতে যুক্তরাষ্ট্রের কম্পিউটার সিস্টেম ব্যবহার করেন।
এদিকে, রুশ নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগকে 'অর্থহীন ও হাস্যকর' বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা বলেন, এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: