আন্তর্জাতিক

ইরান-মেক্সিকোতে বিমান-হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭৯

ইরান-মেক্সিকোতে বিমান-হেলিকপ্টার বিধ্বস্ত
ইরান-মেক্সিকোতে বিমান-হেলিকপ্টার বিধ্বস্ত

ইরান-মেক্সিকোতে বিমান-হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭৯

ইরানে ৬৬ আরোহীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে সবাই মারা গেছেন।

রোববার স্থানীয় সময় সকালে রাজধানী তেহরান থেকে ইয়াসুজ যাওয়ার পথে আসেমান এয়ারলাইন্সের ওই বিমানটি বিধ্বস্ত হয়।

রানের মধ্যাঞ্চলের পার্বত্য এলাকায় ৬৬ আরোহীবাহী একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে আরোহীদের সবাই নিহত হয়েছেন। ওই এলাকায় বৈরী আবহাওয়ার খবর দিচ্ছিলো সংশ্লিষ্ট দপ্তর।

রোববার সকালে মধ্যাঞ্চলের সেমিরম শহরের কাছে এবং ইয়াসুজ শহরের ২২ কিলোমিটার দূরে জার্গোস পর্বতমালার ‘ডেনা’ চূড়ায় আছড়ে পড়ে বিমানটি।

সকাল ৭টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ১০টা ৫৫ মিনিট) রাজধানী তেহরান থেকে রওয়ানা হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়াসুজে যাচ্ছিল এটিআর ৭২-৫০০ মডেলের বিমানটি।

বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার বিমানটি ছিল ইরানের তৃতীয় শীর্ষ উড়োজাহাজ পরিচালনা সংস্থা আসেমান এয়ারলাইন্সের। ইপি৩৭০৪ নম্বর ফ্লাইটটিতে ৬০ যাত্রীর সঙ্গে ছিলেন দুই জন নিরাপত্তারক্ষী, দুই জন ফ্লাইট অ্যাটেনডেন্ট এবং একজন পাইলট ও আরেকজন কো-পাইলট।

আসেমান এয়ারলাইন্স কর্তৃপক্ষ ও এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৈরী আবহাওয়ার মধ্যে উড্ডয়নের ২০ মিনিটের মধ্যেই এটি রাডারের বাইরে চলে যায় তারপর থেকে এর কোনো খোঁজ মিলেনি।

ইরানের জরুরি বাহিনীর মুখপাত্র বলেছেন, দুর্ঘটনার খবর পেয়েই সব জরুরি বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে পার্বত্য এলাকার ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয় উদ্ধারকারী হেলিকপ্টার।

১ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ ও ২৪০ কিলোমিটার চওড়া জার্গোস পর্বতমালা ইরান, ইরাক ও তুরস্কের সীমান্ত এলাকাজুড়ে রয়েছে। এই দীর্ঘ পর্বতের সর্বোচ্চ চূড়া ‘ডেনা’য় গিয়ে প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে বলে জানাচ্ছে সংবাদমাধ্যম।

এদিকে, মেক্সিকোয় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

এতে নিচে থাকা ১৩ জন নিহত হলেও হেলিকপ্টারে থাকা কেউ নিহত হয়নি। এ ঘটনায় ১৫ জনের মতো আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছেন।

ভূমিকম্প আঘাত হানা এলাকা পরিদর্শনে যাওয়ার সময় শুক্রবার দক্ষিণ মেক্সিকোর সান্তিয়াগো জামিউতেপ্যাকির খোলা মাঠে ল্যান্ড করার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

হেলিকপ্টারে থাকা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলফোনসো নাভারেতে ও ওয়াহাকা রাজ্যের গভর্নর আলেহান্দ্রোসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রক্ষা পেলেও নিচে থাকা ১২ জন ঘটনাস্থলেই নিহত হন, অপর একজন হাসপাতালে নেয়ার পর মারা যান।

শুক্রবার সন্ধ্যায় ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে ওয়াহাকা রাজ্য ও মেক্সিকো সিটি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা প্রথমে এ ভূকম্পনের মাত্রা ৭.৫ বললেও পরে সংশোধন করে ৭.২ উল্লেখ করা হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়াকসাকা রাজ্যের পিনোটেপা দ্য ডন লুইসের ৩৭ কিলোমিটার উত্তরপূর্বে। এছাড়া ভূকম্পন পর্যবেক্ষণ নেটওয়ার্ক স্কাই এলার্ট জানায়, ওয়াকসাকা ও পুয়েব্লা রাজ্যজুড়ে এ ভূকম্পন অনুভূত হয়েছে। এরপরই সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা হেলিকপ্টারে করে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ