আন্তর্জাতিক

অস্ত্র বিক্রিতে শক্তিশালী যাচাই ব্যবস্থায় সমর্থনে ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্কুলে বন্দুকধারীর হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগ্নেয়াস্ত্র বিক্রির সময় ক্রেতার ব্যাকগ্রাউন্ড আরো কঠোরভাবে পরীক্ষা করার ব্যাপারে সমর্থন দিয়েছেন— জানিয়েছে হোয়াইট হাউজ।

ফ্লোরিডার ওই স্কুলের শিক্ষার্থীরা গান কন্ট্রোল আইন আরো কঠোর করার দাবি জানানোর পর প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে এমন সমর্থনের ঘোষণা এল।

ট্রাম্প রিপাবলিকাল সিনেটর জন করনিনের সঙ্গে গান কন্ট্রোল বিল সর্ম্পকে আলোচনা করেছেন, যাতে আগ্নেয়াস্ত্র কেনার আগে ক্রেতার ব্যাকগ্রাউন্ড পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার কথা বলা হয়েছে।

ওই হামলার পর স্কুলের শিক্ষার্থীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আইনপ্রণেতাদের উদ্দেশে 'আপনাদের লজ্জিত হওয়া উচিত' বলে স্লোগান দেয়।

ফ্লোরিডার স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ১৭ শিক্ষার্থীর সহপাঠী-স্বজনেরা কঠোর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের দাবিতে আন্দোলন করছেন। তারা ২৪ মার্চ ওয়াশিংটন অভিমুখে পদযাত্রার পরিকল্পনা করেছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ