আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারাবিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা সুরক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইউনেস্কো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় সংস্থাটির মহাপরিচালক অড্রে অ্যাজুলাই এ অঙ্গীকারের কথা জানান।
অড্রে অ্যাজুলেই বলেন, দুনিয়াজুড়ে ভাষাগত বৈচিত্র্য এবং বহু ভাষার সহাবস্থান ও চর্চা হচ্ছে সামাজিক স্থিতিশীলতা ও শান্তির অন্যতম মূল ভিত্তি। তবে প্রতি দুই সপ্তাহে বিশ্বের বুক থেকে একটি করে ভাষা হারিয়ে যাচ্ছে। সেইসঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে মানুষের ইতিহাস ও সংস্কৃতি।
ফলে বিলুপ্তির হাত থেকে এই ভাষগুলোকে রক্ষা করার আহ্বান জানান ইউনেস্কো মহাপরিচালক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: