আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শিক্ষকদের আগ্নেয়াস্ত্র বহনের প্রস্তাব ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা বন্ধে শিক্ষকদের আগ্নেয়াস্ত্র বহনের প্রস্তাব দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার স্কুলে গত ১৪ ফেব্রুয়ারির হামলায় বেঁচে যাওয়া শিক্ষার্থীরা বুধবার হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় তিনি এ প্রস্তাব করেন।

সেইসঙ্গে আগ্নেয়াস্ত্র বিক্রির সময় ক্রেতার অতীত আরো ভালো করে খতিয়ে দেখার বিষয়টিও সমর্থন করেন প্রেসিডেন্ট।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, শিক্ষকরা আগ্নেয়াস্ত্র বহন করলে স্কুলে বন্দুক হামলা বন্ধ হতে পারে। এজন্য তাদের বিশেষ প্রশিক্ষণ নেওয়ার ওপর জোর দেন তিনি।

এছাড়া বন্দুকবিহীন জোনের দাবিকে পাগলের প্রলাপ- মন্তব্য করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হামলা হলে তা মোকাবেলা করতে হবে।

যুক্তরাষ্ট্রে যখন অস্ত্র নিয়ন্ত্রণের দাবি জোরালো হয়ে উঠলো, তখনই ট্রাম্প এমন প্রস্তাব করলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ