আন্তর্জাতিক

দুই সপ্তাহ পর রোহিঙ্গা প্রত্যাবর্তন শুরু

রোহিঙ্গা প্রত্যাবর্তন
রোহিঙ্গা প্রত্যাবর্তন

মাঠপর্যায়ের প্রস্তুতি অসম্পূর্ণ থাকলেও আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশের দেয়া প্রথম তালিকা যাচাই শেষে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর কথা বলছে মিয়ানমার। দেশটির সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী উইন মিয়াত আইয়ির বরাত দিয়ে মিয়ানমার টাইমস পত্রিকা গতকাল এ খবর দিয়েছে।

মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ বলছে, রোহিঙ্গাদের অর্ধ-শতাধিক গ্রাম বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার আলামত নিশ্চিত করেছে মিয়ানমার। এদিকে, রাখাইনে রোহিঙ্গা নিধনে জড়িত জেনারেলদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর জাতিগত নিধন শুরুর পর এ পর্যন্ত পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ৭ লাখ রোহিঙ্গা। মিয়ানমারে তাদের প্রত্যাবাসন শুরু করতে মাঠপর্যায়ের প্রস্তুতি শেষ না হলেও আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশের দেওয়া প্রথম তালিকা যাচাই-বাছাই শেষ করার কথা জানিয়েছে মিয়ানমার।

দেশটির সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী উইন মিয়াত আইয়ির বরাত দিয়ে বৃহস্পতিবার মিয়ানমার টাইমস পত্রিকা বলছে, স্থল ও নৌপথে দিনে গড়ে ৩০০ শরণার্থী গ্রহণ করতে প্রস্তুত মিয়ানমার। বাংলাদেশ থেকে আট হাজারের মতো রোহিঙ্গার প্রথম তালিকা পাঠানো হয়েছে।

এ বিষয়ে মিয়ানমারের বহির্গমন দপ্তর বলছে, ওই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পর অভিবাসন কর্মকর্তারা তালিকাভুক্ত ব্যক্তিদের কাগজপত্র যাচাই করবে। উইন মিয়াত আরো বলেন, তালিকাটি পরে বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে। বাংলাদেশের ইতিবাচক সাড়া পাওয়ার পর প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।

এদিকে, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানে জনশূন্য হয়ে পড়া রোহিঙ্গা গ্রামগুলো বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে, যাতে নিধনের আলামত নিশ্চিহ্ন হয়ে যায়। নতুন স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে তারা বলছে, গত বছরের শেষ দিক থেকে রাখাইনের উত্তর অংশের অন্তত ৫৫টি রোহিঙ্গা গ্রামের সব স্থাপনা ও ক্ষেত খামার ভারি যন্ত্রপাতি ব্যবহার করে গুড়িয়ে দেয়া হয়েছে।

এইচআরডব্লিউ বলছে, গত আগস্ট থেকে এ পর্যন্ত ৩৬২টি রোহিঙ্গা গ্রাম সম্পূর্ণ বা আংশিক ধ্বংসপ্রাপ্ত হওয়ার চিহ্ন দেখা গেছে তাদের হাতে আসা স্যাটেলাইট ছবি থেকে। প্রতিবেদনে আরো বলা হয়, উত্তর রাখাইনের মিন হল্ট এলাকার দুটি গ্রাম যেগুলো গত বছর আগুনে পোড়ানো হয়নি, গত ৯ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে সেদুটিতেও বুলডোজার চালানো হয়েছে।

রাখাইনে রোহিঙ্গা নিধনে জড়িত জেনারেলদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এজন্য ইইউ'র পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধানকে আগামী সপ্তাহে সম্ভাব্য নামের তালিকা তৈরি করতে বলা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন দুই কূটনীতিক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ